৬ সেপ্টেম্বর থেকে মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুই ফ্লাইট

এখন থেকে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে দুইটি করে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ওমানের সালাম এয়ার।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রতি রোববার এবং বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমানসংস্থাটি।

টিকিটের জন্য তাদের ওয়েবসাইট অথবা ২৪২৭২২২২ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ওমান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলতি মাসে সালাম এয়ার ছাড়াও অন্যান্য এয়ার লাইন্সের রয়েছে একাধিক বিশেষ ফ্লাইট।

সেইসাথে চলতি মাসে বাংলাদেশ থেকেও ওমানগামী রয়েছে বেশকিছু বিশেষ ফ্লাইট।
বাংলাদেশ থেকে ওমানগামী এবং ওমান থেকে বাংলাদেশগামী যাত্রীদের সকল অ্যাপ্রুভাল নিয়ে দিচ্ছে ট্রাভেল এজেন্ট কোম্পানিগুলো।

ওমান থেকে এখন প্রতিদিনই প্রায় একটি বিশেষ ফ্লাইট আসছে ঢাকায়।
আগামী ৪, ৬, ৭ এবং ৮ তারিখে মাস্কাট টু ঢাকার বিশেষ ফ্লাইট রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.