মালয়েশিয়া পুলিশকে ঘুষ, বাংলাদেশির জেল-জরিমানা

মালয়েশিয়ায় পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে এক হাজার টাকা ঘুষ দিয়ে দুই লাখ টাকা জরিমানাসহ তিন মাসের জেল হয়েছে এক বাংলাদেশি প্রবাসীর।
১৮ সেপ্টেম্বর দেশটির ইপোর একটি আদালতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আরিফুলকে (৪১) উভয় দণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাতে পুলিশের অভিযানে বিক্রি নিষিদ্ধ ১৩ কার্টুন সিগারেটসহ বাংলাদেশি নাগরিক আরিফুলকে গ্রেফতার করা হয়।

এ সময় নিজেকে রক্ষা করতে পুলিশকে মালয় রিংগিত (৫০) এক হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ও নিষিদ্ধ সিগারেট রাখার অপরাধে কাস্টম আইনে ও ঘুষ দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.