৩০ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

বাংলাদেশে এসে করোনা মহামারির কারণে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।
তিনি জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের এ সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন।

মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘সৌদি সরকার আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.