ওমরাহ পালনের জন্য প্রায় ১০ হাজার মুসল্লিকে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
তারা এখন সৌদি আরবের উদ্দেশে রয়েছেন।
করোনাভাইরাস মহামারির কারণে গত ৭ মাস ধরে ওমরাহ বন্ধ।
এর মধ্যে দিয়ে নতুন করে ওমরাহ পালন শুরু হলো।
সৌদি আরব পৌঁছানোর পরে ধর্মীয় স্থপনা জিয়ারতের আগে ওমরাহ পালনকারীদের তিন দিন আইসোলেশনে থাকতে হবে।
দেশটিতে ১০ দিন থাকার সুযোগ পাবেন তারা।
সৌদি আরবের ওমরাহ এবং হজবিষয়ক উপমন্ত্রী আমার আল মাদ্দাহ এ তথ্য জানিয়েছেন।
মাদ্দা বলেন, ৫০ বছর বা তার চেয়ে কমবয়সী ওমরাহ পালনকারীদের অব্যাহতভাবে করোনা পরীক্ষা করা হবে।
যখন কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যাবে তখন তাদের কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।