অন্য দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির পরিকল্পনা নেই বেবিচকের

অন্য কোনো দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে বন্ধ হওয়া ফ্লাইট চালু করতে এ মুহূর্তে অন্য কোনো দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির কথা ভাবছি না।
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত-বাংলাদেশ এয়ার বাবল ফ্লাইট উদ্বোধনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ তিনি কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান মফিদুর বলেন, ভারতই প্রথমে আমাদের এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালুর আমন্ত্রণ জানায়।
তারপরই আমরা কাজ শুরু করি।
ভারতের আকাশ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করায় আমরা তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এয়ার বাবল চুক্তি অন্য দেশের সঙ্গে ভাবা হচ্ছে না। করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হলে অন্য দেশের সঙ্গে প্লেন চলাচল স্বাভাবিক হবে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.