নতুন শর্তে চলবে তার্কিশ এয়ারলাইন্স

ফের বাড়ছে করোনার সংক্রমণ, বাড়ছে সতর্কতা ও বিধিনিষেধ।
সতর্কতামূলক পদক্ষেপে অনেক দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের বিপরীতে বিভিন্ন শর্তে ফ্লাইট চালুও রাখছে বিভিন্ন দেশ।
এরই ধারাবাহিকতায় আগামী বুধবার থেকে বিমান ভ্রমণ করতে করোনা নেগেটিভ পরীক্ষার প্রমাণ দিতে পিসিআর টেস্টের ফলাফল জমা দেওয়া বাধ্যতামূলক করল তুরস্কের বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স।

চলতি সপ্তাহের শুরুতে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ভ্রমণের জন্য পিসিআর টেস্টে নেগেটিভ ফলাফল দেখাতে ব্যর্থ হলে কোনো যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না।
এই বাধ্যবাধকতা অবশ্য ৮ বছরের কম বয়সী যাত্রীর জন্য নয়, আর এটা কার্যকর থাকবে আগামী ১ মার্চ পর্যন্ত।

নতুন এই সিদ্ধান্ত কার্যকরে ২৮ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে বলে গত শুক্রবারই জানিয়েছিল সংস্থাটি।

আর শুক্রবারের পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, তুরস্কে আসতে বা তুরস্ক ছাড়তে স্থল, নৌ আর আকাশপথে ভ্রমণে করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দাখিল করতে হবে। টেস্ট হতে হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.