৬ জানুয়ারি থেকে সৌদির সঙ্গে ফ্লাইট চালু করছে বিমান

সৌদি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটগুলো আবারো নিয়মিতভাবে শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটের নোটিশে বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদেরকে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) এ প্রদত্ত শিডিউল অনুযায়ী কাছের বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এসকল যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।

জানা গেছে, সৌদি আরব ভ্রমণে দেশটি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
ফলে রোববার রাত ১১টা থেকে দেশটিতে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.