মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে ২ বাংলাদেশি গ্রেফতার

দুই বাংলাদেশিকে মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ট্যাক্সি নিয়ে কুলিম যাওয়ার পথে টোল রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কুলিম জেলা পুলিশ প্রধান আজহার হাশিম বলেন, এসজেআর স্টাফদের তদন্ত অনুয়ায়ী, গ্রেফতার দুজনের কাছে বৈধ ভ্রমণের দলিল ও ক্রস-স্টেট পারমিট ছিল না। এজন্য তারা কর্তব্যরত পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। আটক দুজনকে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করেছিল পুলিশ।

তিনি বলেন, দুই বাংলাদেশিকে দুবার সতর্ক করার পরও তারাকর্তব্যরত পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। পরে তদন্তের জন্য তাদের পুলিশ গ্রেফতার করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.