শিক্ষকের অভাবে পাকিস্তানে ৬ হাজার ৮৬৬ স্কুল বন্ধ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিক্ষকের অভাবে ৬ হাজার ৮৬৬ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রদেশের বিভিন্ন জেলায় ৩২,৫১০ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ১৪,০৩৯ জন জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ খালি রয়েছে।
এছাড়া প্রদেশটিতে সাত হাজার ৯৭৪টি স্কুল অকার্যকর।
সম্প্রতি সিন্ধু হাইকোর্টকে বিষয়টি জানানো হয়েছে।

স্কুল শিক্ষা সচিব এসএইচসিকে আরও জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন জেলায় ৩২,৫১০ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ১৪,০৩৯ জন জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ খালি রয়েছে।

তিনি সিন্ধু শিশুদের বাধ্যতামূলক শিক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের দাবিতে অধিকার কর্মী এবং সংগঠনগুলোর দায়ের করা একই ধরনের পিটিশনের বিষয়ে মন্তব্য দাখিল করছিলেন।

এসএইচসি এর আগে স্কুল শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছিল, প্রদেশজুড়ে কতগুলো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলো পুনরায় খোলার চেষ্টা করা হচ্ছে কি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.