পাকিস্তানের পাঞ্জাবে ছেলের বিয়েতে বাবা আকাশ থেকে কোটি কোটি টাকা উড়ালেন !

ছেলের বিয়ে বলে কথা! এ কারণে বাবা উচ্ছ্বসিত হয়ে আমন্ত্রিতদের ওপর টাকার বর্ষণ করলেন। আর সেই টাকা বর্ষণের জন্য ভাড়া করে আনা হয়েছিল হেলিকপ্টার। অভিনবত্ব ও চমক আনতে এই পদক্ষেপ নেন বরের বাবা।

পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ ২৪ জানায়, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজে হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। আনন্দে আটখানা বাবার এহেন কাণ্ড বিশ্বজুড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। টাকার সঙ্গে ছিল গোলাপের পাপড়ি।

টাকা উড়ানোর মুহূর্তের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তারা। তবে মজা করে একাংশ এ হেন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

জানা যায়, হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীন বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.