মিয়ানমারের আকাশ থেকে ফিরে এলো বিমান

কারিগরি ত্রুটি ধরা পড়ায় আকাশে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
কুয়ালালামপুরগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় ত্রুটি ধরা পরে।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার রাতে বিমানের বিজি-৮৬ ফ্লাইটটি একটি ‘ফেরি ফ্লাইট’ ছিল।
খালি ফ্লাইটটি রাজধানীর ঢাকা থেকে রওনা হয়ে কুয়ালালামপুর যাচ্ছিল।
সেখান থেকে যাত্রীদের নিয়ে ফিরে আসার কথা ছিল।
প্রায় ৪৫ মিনিট উড্ডয়নের পর ফ্লাইটটি মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় কারিগরি ত্রুটি ধরা পরে।
তখন তৎক্ষণাৎ সিদ্ধান্তে পাইলট ফ্লাইটটি ঘুরিয়ে ঢাকার দিকে রওনা হন।

ফ্লাইটটি ঢাকায় ফেরার পর ত্রুটি সারিয়ে রাত সোয়া ১১টায় ফের কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয় বলে গণমাধ্যমকে জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.