রিজার্ভের সব রেকর্ড ভাঙল

অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে রিজার্ভ বেড়েছে বাংলাদেশ ব্যাংকে। যার পরিমাণ ৪৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার।
প্রচুর পরিমাণ রেমিট্যান্স এলেও বৈদেশিক মুদ্রার খরচ তুলনামূলক কম হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
মঙ্গলবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসাবে দেশের এ রিজার্ভ দিয়ে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
চল‌তি বছ‌রের ৩ মে দে‌শের রিজার্ভ প্রথমবা‌রের মতো ৪৫ বি‌লিয়ন ডলার ছাড়ায়। ওইদিন রিজার্ভ বে‌ড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে। গত ২৪ ফেব্রুয়া‌রি রিজার্ভ ৪৪ দশমিক ২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার ছাড়ায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.