আয়ুষ্কালে ১০ লাখ টন কার্বন নিঃসরণ করে বোয়িং উড়োজাহাজ

মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান
বোয়িং করপোরেশনের একটি বাহনের

আনুমানিক জীবনকাল প্রায় ২০ বছর।এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো জীবনকালে একটি উড়োজাহাজ প্রায় ১০ লাখ

টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জলবায়ু

নিয়েকাজ করে এমন সংস্থাগুলো বরাবরই বিভিন্ন
বড় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও পরিবেশের ওপর প্রভাব নিয়ে তথ্য প্রকাশ করতে চাপ দেয়। এর পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বোয়িং।

বিশ্বজুড়ে উড়োজাহাজ নির্মাতা ও পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে কার্বন নিঃসরণ কমাতে
অনুরোধ করে আসছেন পরিবেশ ও

জলবায়ু বিশেষজ্ঞরা। কার্বন নিঃসরণ কমাতে রাজনৈতিক চাপও তৈরি হচ্ছে।এমন পরিস্থিতিতে উড়োজাহাজের জ্বালানি বদলে পরিবেশের ওপর কম ক্ষতিকর প্রভবের বিষয়টি নিয়ে কাজ করছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.