বলিউড অভিনেত্রী শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা অবশেষে জামিনে মুক্ত হয়েছেন।
পর্নো ছবি তৈরির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আজ ১৯ আগস্ট তার জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের হাইকোর্ট।
রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে প্রশ্ন তোলেন, ‘এই মামলায় অপর দুই অভিযুক্ত শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডেকে স্বস্তি দেওয়া হয়েছে।
তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি পুলিশ।
রাজ কুন্দ্রার ক্ষেত্রেই অন্য নিয়ম পালন করা হচ্ছে।’
জানা গেছে, এই মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট।
সেদিন আবার আদালতে উপস্থিত থাকতে হবে রাজকে।