টিকার দ্বিতীয় ডোজ নিলেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
তাকে গাড়িতে রেখেই শরীরে টিকা প্রয়োগ করা হয়। তিনি মডার্নার টিকা নিয়েছেন।

বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তাকে টিকা দেওয়া হয়।

এর আগে গত ১৯ জুলাই এই হাসপাতালে মডার্নার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার টিকা নেওয়ার সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.