বাংলাদেশে গাড়ি উৎপাদনের সম্ভাবতা যাচাই করবে মিতসুবিশি মোটরস

জাপানের মিতসুবিশি মোটরস ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে গাড়ির কারখানা স্থাপনে আগ্রহী।
এই জন্য কোম্পানিটি প্রথমে কারখানা তৈরির সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ইস্পাতশিল্প করপোরেশন এবং জাপানের মিতসুবিশি মোটর করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

২০২৫ সালের মধ্যে বিএসইসি ও মিতসুবিশি মোটর করপোরেশন বাংলাদেশে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ কোম্পানি স্থাপনের সুযোগ সম্পর্কে সমীক্ষা এবং আলোচনার ভিত্তিতে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের উপায় নির্ধারনের লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.