পণ্য রপ্তানি রেকর্ড ৩৮% বেড়েছে

সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি বেড়েছে রেকর্ড ৩৮ শতাংশ।
লক্ষ্য মাত্রা ছাড়িয়ে রপ্তানি বেশি হয়েছে প্রায় ৪০ শতাংশ।
মোট ৪১৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে।

দেশের রপ্তানির ইতিহাসে কোনও একক মাসে এত বেশি পরিমাণে রপ্তানি এর আগে কখনো হয়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

মাসিক এই হাল নাগাদ প্রতিবেদন সংস্থার ওয়েবসাইটে সোমবার দুপুরে প্রকাশ করা হয়।

সেপ্টেম্বরে বড় অংকের আয়ের ফলে চলতি অর্থবছরের গেল তিন মাস জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১১ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.