দেড় হাজার ফ্লাইট বাতিল আমেরিকান এয়ারলাইনসের

কর্মিস্বল্পতা ও বিরূপ আবহাওয়ার কারণে ছুটির দিনে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে আমেরিকান এয়ারলাইনস।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে জানা গেছে, শনিবার ৫৫১টি ফ্লাইট বাতিল করেছে মার্কিন উড়োজাহাজ সংস্থাটি।
শুক্রবার বাতিল করা হয়েছিল ৩৭৬টি ফ্লাইট।
সবশেষে গতকাল ৪৮০টি ফ্লাইট বাতিল করে তারা।
এছাড়া গত শুক্রবারের পর থেকে এক হাজারেরও বেশি ফ্লাইট পিছিয়ে দেয়া হয়েছে। এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, বিরূপ আবহাওয়ার পাশাপাশি কর্মিস্বল্পতা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।
শিগগিরই এ অনিয়মিত কার্যক্রম থেকে ঘুরে দাঁড়ানোর আশাবাদ কোম্পানিটির। সামনের ছুটির মৌসুম সামনে রেখে অধিকসংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা।
আমেরিকান এয়ারলাইনস বলছে, সব খাতে জনবল বাড়ানো হচ্ছে।
প্রায় ১ হাজার ৮০০ ফ্লাইট অ্যাটেনডেন্ট ছুটি থেকে কাজে ফিরেছে।
ডিসেম্বরের শেষ নাগাদ আরো ৬০০ নতুন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়োগ দিচ্ছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.