আন্তর্জাতিক টি-২০ আর খেলবেন না তামিম

ইনজুরি থেকে ফিরেই মিনিস্টার গ্রুপ ঢাকার জার্সিতে তামিম বিপিএলে টানা দুই ইনিংসে করেছেন ফিফটি।
প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪২ বলে ৫০ রান, দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেছেন ৪৫ বলে ৫২ রান।

টোয়েন্টি-২০ প্রত্যার্তনে যার ব্যাট বলছে কথা, আগামী মাসে হোমে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে তো তার ফেরার কথা ভাববে সবাই। গত বছর রেকর্ড ২৭টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এই বছরে একটি ম্যাচও খেলেননি তামিম।

টি-২০ বিশ্বকাপে দল ঘোষণার আগে ফেসবুকে ভিডিও বার্তায় নিজ থেকে সরে দাঁড়িয়েছেন যখন।
তবে ওই ঘোষণা যে তার টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারের ফেয়ারওয়েল হয়ে যাবে, তা তামিম ভক্তরা তো দূরের কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও ভাবেননি।

তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টি-২০ থেকে বাদ পড়া তামিম আর এই ফরমেটে ফিরবেন না বলে স্থির করেছেন, বাঁ হাতি এই ওপেনারের সে অবস্থানের কথা মিডিয়াকে শনিবার জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.