বাংলাদেশকে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে এডিবি

দেশের বন্যাকবলিত এলাকার নদী ভাঙনের ঝুঁকি প্রশমিত করার পাশাপাশি নদী তীরের কাঠামোগত উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধান করতে বাংলাদেশকে ১৫৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

একই সঙ্গে নেদারল্যান্ডস সরকার দেশের নদী ব্যবস্থাপনায় ১৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। এ ঋণ এডিবির মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে।
এডিবির এই অর্থে যমুনা, পদ্মা এবং গঙ্গা নদীর তীর রক্ষার কাজ করা হবে।

মঙ্গলবার (১ মার্চ) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং স্বাক্ষর করেন।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং গণমাধ্যমকে বলেন, প্রকল্পটি জলবায়ু মোকাবিলায়ও কাজ করবে।
এ ছাড়া দেশের সবুজায়নেও অনেক ভূমিকা রাখবে।
এ জন্য এডিবি সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
প্রকল্পটি বাস্তবায়নে দারিদ্র্য কমানো, জীবনযাত্রার উন্নতি করা এবং পানি সম্পর্কিত দুর্যোগ বা বন্যার ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.