ভোজ্যতেল আমদানি পর্যায়েও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের পর এবার আমদানি পর্যায়েও ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হবে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এই প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না।

এতোদিন সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে।
একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.