বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ

বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে বিইআরসির কারিগরি দলের পক্ষ থেকে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়।

পাইকারি দরে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি দল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.