শাহজালালে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

কারিগরি ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে বিমানের বরিশাল থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে ৭৪ জন যাত্রী ছিলেন। আলহামদুলিল্লাহ সব যাত্রী নিরাপদ ও অক্ষত আছেন। কোনো সমস্যা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.