বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী ইঞ্জিনিয়ার পদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী ইঞ্জিনিয়ার পদের এমসিকিউ পরীক্ষা আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন রাজধানীর কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৭২।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৮ অক্টোবর এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীদেরকে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময় ও তারিখে কোনো প্রার্থী উপস্থিত না হলে তাঁকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে (http://caab.gov.bd/pdf/job/2553.pdf)

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.