আজ থেকে সিলেট-জেদ্দা সরাসরি বিমান চলবে

সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ সোমবার এ রুটে যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে। সপ্তাহের প্রতি সোমবার এ রুটে একটি করে ফ্লাইট চলবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। একই ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।

ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.