বিজনেস ক্লাসের খাবারে জ্যান্ত পোকা! ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া

আবারও বিতর্কে জড়াল এয়ার ইন্ডিয়া। যাত্রীকে পরিবেশন করা খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে উড়োজাহাজ সংস্থাটির বিরুদ্ধে। এ ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে যাত্রীর কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে মুম্বাই থেকে চেন্নাই যাচ্ছিলেন মহাবীর জৈন নামে এক যাত্রী। প্লেনে তাকে যে খাবার পরিবেশন করা হয়, সেটির প্রায় অর্ধেক খেয়েও ফেলেন তিনি। এরপর তিনি হতবাক তিনি। কারণ খাবারের মধ্যে ঘুরছিল জীবন্ত একটি পোকা।

ঘটনাটি ঘিরে সরব হয়েছেন তিনি। ওই ব্যক্তি তার টুইটে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছেন। একটি ছবি তুলে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের খাবারে পোকা পেলাম। আমার ফ্লাইট ছিল এআই৬৭১। আমি মুম্বাই থেকে চেন্নাই যাচ্ছিলাম। সেখানেই এই অভিজ্ঞতা হয়।

টুইটটি তিনি এয়ার ইন্ডিয়াকেও ট্যাগ করেন।

এমন ঘটনা সামনে আসতেই এয়ার ইন্ডিয়ার পক্ষে যাত্রীর কাছে ক্ষমা চাওয়া হয়। মহাবীরের অভিযোগের ভিত্তিতে তারা কড়া পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে টুইটে।

সূত্র : ইন্ডিয়া টুডে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.