মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ইঞ্জিনে! যুক্তরাষ্ট্রের বদলে বিমান নামল রাশিয়ায়

নয়া দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে গতিপথ পরিবর্তন করে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মাগাদানে ওই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। 

এ সময় এতে ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিলেন। বিমান সংস্থাটির মুখপাত্র বলেছেন, এয়ার ইন্ডিয়ার এআই১৭৩ ফ্লাইটটি দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল। পথে এর একটি ইঞ্জিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়। ফলে গতিপথ পরিবর্তন করে তা রাশিয়ার মাগাদান বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.