বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবারের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:
- ইউএস-বাংলা এয়ারলাইনস: আবুধাবি থেকে আসা একটি অ্যারাইভাল (আগমনী) এবং দুবাইগামী একটি ডিপার্চার (বহির্গমন) ফ্লাইট।
- এয়ার আরাবিয়া: শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।
যদিও কিছু ফ্লাইট (সাতটি অ্যারাইভাল ও চারটি ডিপার্চার) সীমিত পরিসরে চলাচল করেছে, তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার মতো বড় এয়ারলাইনসগুলোর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে স্থবিরতা এখনো কাটেনি।
