শাহজালাল বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন সোমবার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) আগামীকাল সোমবার (২০ এপ্রিল) উদ্বোধন করা হবে।

এই আধুনিক কেন্দ্রটি বিমান চলাচলের নিরাপত্তা, দক্ষতা ও নিয়মিততা নিশ্চিত করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১৯ এপ্রিল) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)। এ সময় উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উল্লেখ্য, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার বিমানবন্দর ও আকাশপথে বিমানের জট এড়াতে রাডার, আধুনিক যোগাযোগ প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কাজ করে। এটি বিমান চলাচলের সামগ্রিক তদারকির একটি অত্যাধুনিক কেন্দ্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN