ঈদ ও গ্রীষ্মকালীন ভ্রমণে এমিরেটসের কম মূল্যের আন্তর্জাতিক টিকিট

ঈদ ও গ্রীষ্মকালীন ভ্রমণ সামনে রেখে কম মূল্যে আন্তর্জাতিক বিমান টিকিট অফার

 

ঢাকা: আসন্ন ঈদ ও গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমকে সামনে রেখে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিশেষ মূল্যছাড়ে বিমান টিকিট অফার ঘোষণা করেছে রাজধানীর ভ্রমণ প্রতিষ্ঠান এস. এস. ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে তুলনামূলক কম মূল্যে ওয়ানওয়ে ও রিটার্ন টিকিট বুকিং সুবিধা পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা থেকে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, প্যারিস, ইস্তানবুল, দুবাই, জেদ্দা, মেলবোর্ন, টরন্টোসহ ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যে বিশেষ অফার চালু রয়েছে।

ঘোষিত অফার অনুযায়ী, ঢাকা-নিউইয়র্ক ওয়ানওয়ে টিকিট ৮৫ হাজার টাকা এবং রিটার্ন টিকিট ১ লাখ ৩৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা-লস অ্যাঞ্জেলেস ওয়ানওয়ে ১ লাখ ৫ হাজার টাকা ও রিটার্ন ১ লাখ ৬৫ হাজার টাকা, ঢাকা-লন্ডন রিটার্ন টিকিট ১ লাখ ১৯ হাজার টাকা এবং ঢাকা-দুবাই রিটার্ন টিকিট ৭৩ হাজার টাকায় বুকিং করা যাচ্ছে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, American Airlines, Delta Air Lines, Air Canada, Ryanair ও Virgin Atlanticসহ বিভিন্ন আন্তর্জাতিক

এয়ারলাইন্সের টিকিটও বিশেষ দামে সরবরাহ করা হচ্ছে।
এস. এস. ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কর্মকর্তারা জানান, আগাম বুকিং করলে যাত্রীরা আরও কম দামে টিকিট পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্টুডেন্ট, ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারীদের জন্যও বিশেষ সহায়তা সেবা রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারে অবস্থিত। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.