নো ভিসা, নো চার্জ’ সেবা চালু করেছে সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

ভিসা জটিলতা দূর করতে ‘নো ভিসা, নো চার্জ’ সেবা চালু করেছে সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

 

ঢাকা: বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা ব্যবসায়িক সফরের ক্ষেত্রে ভিসা জটিলতা এখন অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভুল ডকুমেন্ট, অসম্পূর্ণ ফাইল কিংবা অনভিজ্ঞ এজেন্সির কারণে প্রতিবছর বিপুল সংখ্যক আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। এমন বাস্তবতায় ভিসা প্রসেসিংকে সহজ ও ঝুঁকিমুক্ত করার দাবি নিয়ে নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে Sinbad Tours & Travels।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ভিসা না হলে কোনো সার্ভিস চার্জ নয়” নীতিতে তারা কাজ করছে। অর্থাৎ আবেদনকারীর ভিসা অনুমোদন না হলে প্রতিষ্ঠানটি কোনো সার্ভিস ফি গ্রহণ করবে না।

সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জানিয়েছে, একই সেট ডকুমেন্ট ব্যবহার করে একাধিক দেশের ভিসা প্রসেসিং সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা একই ডকুমেন্টে আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড—এই তিন দেশের ট্যুরিস্ট ভিসা প্যাকেজও বিশেষ মূল্যে প্রদান করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পরিবার ও গ্রুপ ট্যুরের জন্য আলাদা সাপোর্ট টিম কাজ করছে। প্রতিটি সদস্যের ভিসা আবেদন পৃথকভাবে যাচাই করে জমা দেওয়া হয়, যাতে ভুল বা তথ্যগত অসঙ্গতির ঝুঁকি কমে।

এছাড়া প্রত্যাখ্যাত ভিসা আবেদন পুনরায় প্রস্তুত ও ডকুমেন্ট পুনর্গঠনের বিশেষ সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল ডকুমেন্ট সংরক্ষণের জন্য গুগল ড্রাইভভিত্তিক ফাইল ম্যানেজমেন্ট সুবিধাও চালু রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ব্যবসায়ীদের জন্য Canton Fair 2026 উপলক্ষে চায়না বিজনেস ভিসা প্রসেসিং কার্যক্রমও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইলেকট্রনিক্স, টেক্সটাইল, হোম ডেকর, মেডিকেল পণ্যসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্য পৃথক ফেজভিত্তিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির ঢাকা অফিস উত্তরা আজমপুর এলাকায় এবং চট্টগ্রাম অফিস শেখ মুজিব রোডে অবস্থিত। বিস্তারিত তথ্য ও ভিসা প্রসেসিং সংক্রান্ত সহায়তার জন্য নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সিনবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.