বিশেষ উপলক্ষে আমির-কিরণ

ak-krপ্রতি বছর ডিসেম্বর মাসে সিনেমা মুক্তি দেন বলিউড অভিনেতা আমির খান। বিশেষ করে বড়দিন উপলক্ষটাই বেছে নেন ছবি মুক্তির জন্য। অনেকেই হয়তো জানেন না, কেন এই সময়টা বেছে নেন তিনি। তার কারণ, এই মাসেই কিরণ রাওকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। ২৮ ডিসেম্বর আমির খান এবং কিরণ রাওয়ের ১১তম বিবাহবার্ষিকী। জানা গেল, এই বিশেষ দিনে কিরণকে অবাক করে দিতে চান আমির।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। এ বছর সেই বিশেষ দিনটা বিশেষ ভাবে স্ত্রীকে উপহার দিতে চান তিনি। আমির ৪ দিনের জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছেন। তার বাড়ি পঞ্চগনি অর্থাৎ, যেখানে তিনি কিরণকে বিয়ে করেছিলেন, সেখানেই বিবাহবার্ষিকী উদযাপন করতে চান। স্ত্রী ও ছেলে আজাদের সঙ্গে সেখানেই সময় কাটাতে চান তিনি। এই উপলক্ষে চারদিন ধরে উৎসবের পরিকল্পনা করেছেন ‘থ্রি ইডিয়টস’ তারকা। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে উৎসব মুখর সময় কাটাবেন এই যুগল।

আমিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অতিথিদের মধ্যে রয়েছেন আমিরের আত্মীয়, পরিচালক মনসুর খান, আমিরের আগের পক্ষের দুই ছেলেমেয়ে জুনায়েদ ও ইরা, তার ঘনিষ্ঠ বন্ধু রাজকুমার হিরানি, প্রসূন জোশী, কর্ণ জোহর ও অয়ন মুখার্জী। রইবে আমিরের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর টিম।

উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে মুক্তি পাচ্ছে আমিরের ‘দঙ্গল’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। মহাবীর পোগাতের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.