দুবাই ট্যুরে সময় কাটাচ্ছেন সাবেক দম্পত্তি হৃতিক-সুজান

1483157321তাঁদের বিচ্ছেদের পর কেটে গিয়েছে দু’বছর। কিন্তু এখনও তাঁরা বন্ধু। ছেলেদের যে কোনও প্রয়োজনে একসঙ্গে পাশে দাঁড়ান হৃতিক রোশন এবং সুজান খান। আপাতত দুবাইতে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই প্রাক্তন দম্পতি। সঙ্গে রয়েছে ছেলেরাও।

ক্রিসমাস সেলিব্রেশন দুবাইতেই সেরেছেন তাঁরা। এ বার অপেক্ষা নতুন বছরের। নিউ ইয়ার পার্টিও দুবাইতেই করবেন হৃতিক-সুজান। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ সুজান।

এর আগে মুম্বাইতে একাধিকবার রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁদের। ছেলেদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই শর্ট ট্রিপেও যান তাঁরা। এমনকি হৃতিকের আগামী ছবি ‘কাবিল’-এ সমর্থনেই মুখ খুলেছিলেন সুজান।

বলিউড শোবিজে হৃতিক-সুজানের সম্পর্ক একটা উদাহরণ। তাঁরা ভাল বন্ধু তো বটেই, ভাল বাবা-মাও। কারণ বিচ্ছেদের তিক্ততাকে ভুলে সম্পর্কের মধ্যে বন্ধুত্বের আঁচ এখনও বাঁচিয়ে রেখেছেন তাঁরা। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.