চ্যালেঞ্জিং পেশা : উড়োজাহাজ প্রকৌশল

বর্তমান সময়ে অন্যান্য পেশার মতোই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা উড়োজাহাজ প্রকৌশল বিষয়ে পড়ে পেশা হিসেবে নেওয়ার সুযোগ আছে। বর্তমানে বাড়ছে উড়োজাহাজ প্রকৌশলীদের চাহিদা। কারণ বিশ্বজুড়েই বাড়ছে উড়োজাহাজের ব্যবহার। এখন দেশি-বিদেশি প্রায় ৩৭টি এয়ারলাইনস কোম্পানি রয়েছে। দেশে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারওয়েজ, নভো এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস ইত্যাদি। এসব এয়ারলাইনস কোম্পানির প্রয়োজন পড়ছে দক্ষ ও অভিজ্ঞ উড়োজাহাজ প্রকৌশলীর। তবে সরকারি-বেসরকারি উদ্যোগে আরও কিছু বিমানের সংখ্যা বাড়ানো গেলে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি চালু করা হলে এ সেক্টরে আরও বেশি চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রিজেন্ট এয়ারওয়েজের মানবসম্পদ বিভাগের প্রধান তানজিনা আলী বলেন, ‘যেহেতু এখন লোকাল এয়ারলাইনসের সংখ্যা বাড়ছে, তাই এই সেক্টরে প্রকৌশলী দরকার হচ্ছে। গত বছর আমরা বেশ কিছু উড়োজাহাজ প্রকৌশলী নিয়েছি। সামনে আরও কিছু প্রকৌশলী নেওয়া হবে। এখন দক্ষ ও অভিজ্ঞ উড়োজাহাজ প্রকৌশলীদের পাশাপাশি নতুনদেরও নেওয়া হচ্ছে। সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট, বিভিন্ন জব পোর্টাল, দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে উড়োজাহাজ প্রকৌশলী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অন্যান্য নিয়োগ পরীক্ষার মতো এ সেক্টরেও আছে প্রতিযোগিতা।

তানজিনা আলী বলেন, ‘লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে লোক নিয়োগ করা হয়। আগে বিদেশ থেকে উড়োজাহাজ প্রকৌশলী আনা হলেও বর্তমানে আমাদের দেশেই সরকারি-বেসরকারি পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠান আছে, যাঁরা চার বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ায়।’ প্রতিবছরই এসব প্রতিষ্ঠানগুলো থেকে উড়োজাহাজ প্রকৌশলীরা পাস করে বের হচ্ছে। এ ছাড়া বেসরকারিভাবে কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে এ বিষয়ের ওপর ডিপ্লোমা করারও সুযোগ রয়েছে। প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভর্তি পরীক্ষায় যাঁরা ভালো করতে পারে তাঁরাই মূলত এ বিষয়ে পড়ার সুযোগ পান। তাই যাঁরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ে ক্যারিয়ার শুরু করতে চান তাঁরা এসব প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে ভর্তি হতে পারেন। বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে হলে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলসহ এইচএসসি পাস হতে হবে। আর ডিপ্লোমার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হলেই ভর্তি হওয়া যাবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে তৃতীয় ব্যাচে পাস করেছেন মো. শফিকুল আলম। পাস করার পরই একই প্রতিষ্ঠানে তিনি লেকচারার হিসেবে কিছুদিন চাকরি করেন। বর্তমানে তিনি ইউএস বাংলা এয়ারলাইনসে ট্রেইনি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তাঁর মতে, উড়োজাহাজ প্রকৌশল পেশাটি সম্মানের ও চ্যালেঞ্জিং। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাস করার পরপরই চাকরির সুযোগ পাওয়া যায়। কাউকে বসে থাকতে হয় না। একই মত প্রকাশ করেন আরেকজন উড়োজাহাজ প্রকৌশলী আহসানুল হক। তিনি এ বছরই ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এ বিষয়ে পাস করেছেন। তিনি বলেন, একজন উড়োজাহাজ প্রকৌশলীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইংরেজিতে ভালো জ্ঞান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হয়।
বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চার বছরে খরচ পড়বে প্রতিষ্ঠানভেদে আড়াই থেকে চার লাখ টাকা পর্যন্ত। তবে প্রতিষ্ঠানভেদে এ খরচ বাড়তে বা কমতে পারে। প্রতিষ্ঠান ও কোর্স ভেদে পাঠ্য বিষয়েরও কিছুটা তারতম্য হতে পারে।
একজন উড়োজাহাজ প্রকৌশলী যেকোনো এয়ারলাইনস কোম্পানিতে চাকরির শুরুতেই ২০ থেকে ৩০ হাজার টাকা বেতন পেতে পারেন বলে জানান শফিকুল আলম। দক্ষতা ও যোগ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে এঁদের বেতন আরও বাড়ে। এ ছাড়া চাকরি স্থায়ী হওয়ার পর অন্যান্য সুবিধা যেমন বোনাস, ওভারটাইম, খাবার, চিকিৎসা খরচসহ আরও অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়।
যোগাযোগ: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬, ওয়েব: www.mist.ac.bd

ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বাড়ি-১৬, রোড-০৪, সেক্টর-০৩, উত্তরা, ঢাকা। ওয়েব: www.uca.edu.bd প্রতিষ্ঠান ও কোর্স ভেদে পাঠ্য বিষয়েরও কিছুটা তারতম্য হতে পারে।
একজন উড়োজাহাজ প্রকৌশলী যেকোনো এয়ারলাইনস কোম্পানিতে চাকরির শুরুতেই ২০ থেকে ৩০ হাজার টাকা বেতন পেতে পারেন বলে জানান শফিকুল আলম। দক্ষতা ও যোগ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে এঁদের বেতন আরও বাড়ে। এ ছাড়া চাকরি স্থায়ী হওয়ার পর অন্যান্য সুবিধা যেমন বোনাস, ওভারটাইম, খাবার, চিকিৎসা খরচসহ আরও অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়।
যোগাযোগ: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬, ওয়েব: www.mist.ac.bd

ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বাড়ি-১৬, রোড-০৪, সেক্টর-০৩, উত্তরা, ঢাকা। ওয়েব: www.uca.edu.bd

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.