বিমানবাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ইমদাদুলহক- এর ইন্তেকাল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০-এর ক্যাপ্টেন মোঃইমদাদুলহক গত ০৯ মার্চ (শনিবার) ব্যাংকক-এর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ——– রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন। তার দেশেরবাড়ী মৌলভীবাজার। তিনি ১৯৯৫ সালে ফার্স্ট অফিসার হিসেবে বিমানে যোগদান করেন। গতকাল (রবিবার) উত্তরা জামে মসজিদে জানাজা শেষে উত্তরার ৪ নং সেক্টরের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বিমান পর্যদের চেয়ারম্যান এয়ারমার্শাল মুহাম্মদ ইনামুলবারী, বিবিপি, এনডিইউ, পিএসসি(অবঃ), বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এবংইফালপা’র(ইন্টারন্যাশনালপাইলট ফোরাম) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন, ক্যাপ্টেন ইমদাদুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।