আবারও আন্দোলনের প্রস্তুতিতে বিমান ক্যাজুয়াল শ্রমিকরা

শামিম আহমেদঃ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ক্যাজুয়াল শ্রমিক বৃন্দ নিজেদের দাবী আদায়ের লক্ষে আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। চকুরি স্থায়ী করণের দাবীতে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে বিমান ক্যাজুয়াল শ্রমিকরা।হার ভাঙ্গা পরিশ্রম করেও তারা নিজেদের সঠিক মূল্যায়ন পাচ্ছেননা এমনটাই তাদের অভিযোগ। বারবার তাদের প্রতিশ্রুতি ও চাকুরী স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও তা এখনও করা হয়নি।

বিমান ক্যাজুয়াল শ্রমিক নেতা হানিফ এভিয়েশন নিউজ কে জানান, আমরা হার ভাঙ্গা পরিশ্রম দিয়ে বিমানকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমরা নিজদের শ্রম দিয়ে বিমানকে আগলে রাখি। নিজেদের কাজে কোনও প্রকার ত্রুটির স্থান দেইনা। কিন্তু আমাদের কে আমাদের প্রাপ্য অধিকার দেয়া হচ্ছেনা।

তিনি জানান,রেগুলার ফ্লাইট সহ হজ ফ্লাইটের যাবতীয় কাজ আমাদের দিয়ে করানো হয়। আমরাও নিজদের সর্বোচ্চ শ্রম দিয়ে ফ্লাইট রেডি করি যাতে কোনও ত্রুটি না থাকে। গত বছর হজ্জ ফ্লাইটের বোনাস সকল স্থায়ী শ্রমিকরা পেলেও আমারা পাইনি। সকল কাজ আমার করলেও এই বোনাস থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বৈষম্যের শিকার হচ্ছি।অন্যান্য সুযোগ সুবিধা থেকেও আমরা বঞ্চিত। আমদেরকে বারবার  প্রতিশ্রুতি দেয়া হলেও তা পূরনে অপারগতা প্রকাশ করেছে বিমান।

তিনি সকল ক্যাজুয়াল শ্রমিকদের পক্ষথেকে জানান আগামী ২৬শে মার্চের ভিতর আমাদেরকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করলে আমরা আবারও আন্দোলনে যাব।আর এই আন্দোলন অতীতের আন্দোলন থেকেও জোরদার হবে ।

উল্লেখ্য,ক্যাজুয়াল শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৩ অক্টোবর বিমানের পর্ষদ সভায় বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নেয়ার খবর পাওয়া যায়।  স্থায়ীকরণের পর  শ্রমিকদের কী ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে সেজন্য তিন সদস্যের একটি সাব কমিটিও গঠন করা হয়।এর পর তেমন কোনও উল্ল্যেখ যোগ্য পদক্ষেপ নেয়নি বিমান।

ক্যাজুয়াল শ্রমিক নেতা জানান,  বিমানের কার্গো সার্ভিস, ট্রাফিক বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ, গ্রাউন্ড সার্ভিস, মোটর ট্রান্সপোর্ট বিভাগে ক্যাজুয়াল শ্রমিক বেশি। বিমানে প্রায় দুই হাজার ২০০ ক্যাজুয়াল শ্রমিক আছে। এর মধ্যে ৭০০ জন ১০ দিনের মেয়াদে চুক্তিতে নিয়োগ পান। বাকিরা ৮৯ দিনের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.