‘মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত তিনজন ভালো আছেনঃ অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ

‘মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত তিনজন ভালো আছেনঃ অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিটকে পড়ার ঘটনায় আহতদের মধ্যে তিনজন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত শুক্রবার (১০ মে) রাতে একটি বিশেষ বিমানে আহত ১০ যাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার (৮ মে) ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ ২৯ যাত্রী, দুজন পাইলট, দুজন কেবিন ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.