আবার বিচারকের আসনে অনু

আবার বিচারকের আসনে অনু।

বলিউডের বিখ্যাত সংগীত পরিচালকদের অন্যতম অনু মালিক। গত বছর তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন চারজন নারী শিল্পী। যাদের মধ্যে শ্বেতা পন্ডিত এবং সোনা মহাপাত্রও ছিলেন। সেই #মিটু’র একটি সংগীত প্রতিযোগিতার রিয়্যালিটি শোয়ের বিচারকের আসন থেকে মাঝপথে তাকে ছাটাই করা হয়। অনু মালিকের জায়গায় তখন আনা হয় জাভেদ আলিকে।

যদিও তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর এসবকে মিথ্যা বলে উল্লেখ করেছিলেন ভারতের এই সংগীত ব্যক্তিত্ব। দাবি করেছিলেন, সম্মানহানির জন্যই এসব অভিযোগ তোলা হয়েছে। কিন্তু তাতে পার পাননি। তার সঙ্গে চুক্তি বাতিল করে তাকে বিচারকের আসন থেকে বাদ দিয়ে দিয়েছিল ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ নামে সংগীত রিয়্যালিটি শো কর্তৃপক্ষ।

তবে চলতি বছরে আবার ফিরছেন তিনি। বলিউড সূত্রে খবর, এবার ‘ইন্ডিয়ান আইডল’ নামে আরেকটি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারকের চেয়ারে দেখা যাবে অনু মালিককে। সূত্রের খবর, তিনি নাকি এই শোয়ের আয়োজকদের অনুরোধ করেছিলেন তাকে রাখার জন্য। এরপরই তারা অনুকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। খবর সত্যি হলে শোয়ের প্রথম দিন থেকেই থাকবেন অনু।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.