রাতে পঙ্গপাল না ওড়ায় বিমান দুর্ঘটনার সম্ভাবনা কম

পঙ্গপালের আতঙ্কে ভুগছে ভারতের মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্য। এর মধ্যেই পঙ্গপালের বিপদ নিয়ে বিমানবন্দরের সমস্ত কর্মীকে সাবধান করে দিল ডিজিসিএ। ভারতের সমস্ত বিমানবন্দরের জন্য নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, পঙ্গপাল সাধারণত দিনের বেলাতেই ওড়ে বলে তাই খানিক বাঁচোয়া।

রাতে পঙ্গপাল না ওড়ায় দুর্ঘটনার সম্ভাবনা কম। কিন্তু তা সত্ত্বেও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ডিজিসিএ।নির্দেশিকায় বলা হয়েছে, “একটি পঙ্গপাল চেহারায় খুব ছোট হওয়ায় বিমানের সে ভাবে কোনও ক্ষতি করতে পারে না। কিন্তু পঙ্গপাল একসঙ্গে অনেক থাকে, যা বিমানের পক্ষে খুবই ক্ষতিকারক।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.