মহামারি করোনার চলমান পরিস্থিতির মধ্যে সিঙ্গাপুর থেকে ২৬২ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।
বুধবার (২৪ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান,
২৬২ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
করোনাভাইরাস বিস্তার রোধে প্লেন যোগাযোগ বন্ধ থাকায় এসব নাগরিক সিঙ্গাপুর থেকে দেশে ফিরতে পারছিলেন না।
পরে তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে কর্তৃপক্ষ।