পাসপোর্ট তৈরি ও বিতরণে ধীরগতি, অপেক্ষায় লাখো আবেদনকারী

করোনা মহামারির মধ্যে পাসপোর্ট অধিদফতরের কার্যক্রম থেমে না থাকলেও চলছে ধীর গতিতে।
শুধু নবায়নকারীদের পাসপোর্ট আবেদন গ্রহণ ও তৈরির কাজ চললেও নেওয়া হচ্ছে না নতুন পাসপোর্টের আবেদন।
এছাড়া সাধারণ ছুটি ঘোষণার আগে নেওয়া প্রায় ২ লাখ নতুন আবেদনকারীর পাসপোর্ট সরবরাহ করা হবে কি না সে ব্যাপারেও কোনো
সমাধানে আসতে পারেনি পাসপোর্ট অধিদফতর।

ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ জানান,
করোনাভাইরাসের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ভাগাভাগি করে অফিস করতে বলা হলেও
পাসপোর্ট অফিসের সবাই একসঙ্গে দায়িত্ব পালন করছেন। তারপরও কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, এরই মধ্যে বিমান ও সাগরপথে প্রায় ৪ লাখ এমআরপি পার্সপোর্ট বই আনা হয়েছে। পাসপোর্ট ইস্যু ও বিতরণের কাজ অব্যাহত রয়েছে।
সারাদেশেই এসব পাসপোর্ট বিতরণের কাজ চলছে। এমনকি মালদ্বীপ, কুয়েত ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাসপোর্ট পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.