আফ্রিকার পর্যটন শিল্পে তিন মাসে ক্ষতি ৫৫০০ কোটি ডলার

করোনা মহামারির কারণে আফ্রিকান দেশগুলো গত তিন মাসে পর্যটন খাতের অন্তত ৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার হারিয়েছে।
এ পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের অবকাঠামো ও জ্বালানি বিষয়ক কমিশনার আমানি আবু-জেইদ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আমানি জানান, আফ্রিকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশই আসে ভ্রমণ ও পর্যটন খাত থেকে।
কিন্তু, করোনা মহামারির কারণে এ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, অন্তত ২ কোটি ৪০ লাখ আফ্রিকান পরিবার রয়েছে, যাদের জীবিকা পুরোটাই ভ্রমণ ও পর্যটনের ওপর নির্ভরশীল।
যেসময় এ খাতে উন্নয়ন আশা করা হচ্ছিল, তখনই বড় ধরনের ধস নামল।

আফ্রিকান ইউনিয়নের এ কর্মকর্তা বলেন, অর্থনৈতিক ক্ষতি ও বেকারত্বের এই আঘাত অনেক কঠিন। আফ্রিকান এয়ারলাইনসের প্রায় ৯৫ শতাংশ রাজস্ব কমে গেছে। সম্পদহানিসহ অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে এর পরিমাণ প্রায় ৮০০ কোটি ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.