শনিবার থেকে অভ্যন্তরীণ তিন রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট

করোনার কারণে দীর্ঘ ১২১ দিন পর আগামী শনিবার (২৫ জুলাই) থেকে অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনা
শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে এ তিন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট পরিচালনা করবে বিষয়টি পরিষ্কার করেনি সংস্থাটি।

জানা গেছে, শনিবার থেকে বিমান অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।
আপাতত তিন রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা সাপেক্ষে ফ্লাইট বাড়ানো হবে।

যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.