উত্তরবঙ্গের ট্রাভেল এজেন্সিদের নিয়ে নভোএয়ার এর সম্মেলন

477509উত্তরবঙ্গের ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর ট্রাভেল এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুরের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রতিটি ট্রাভেল এজেন্সির মালিক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নভোএয়ার এর এয়ারপোর্ট অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস, রিজার্ভেশন এন্ড টিকেটিং ও রাজস্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য, নেপালসহ আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.