টিকেট সঙ্কটের কারণ জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

টিকেট সঙ্কট নিয়ে বিদেশগামীদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে,

দুবাই ও আবুধাবি রুটে মহামারীর আগে যাদের টিকেট কেনা ছিল, এখন তাদের টিকেট আগে দেওয়া হচ্ছে বলে নতুন টিকেট প্রত্যাশীরা তা শুরুতে পাচ্ছেন না।
বাংলাদেশ বিমানের টিকেট না পেয়ে ক্ষোভ, চট্টগ্রামে ভাংচুরের পরিপ্রেক্ষিতে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই ব্যাখ্যা দেয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে যে সমস্ত যাত্রী পূর্বে ফিরতি টিকেট করার পরও করোনার কারণে তখন যেতে পারেননি, আগে তাদের টিকেট প্রদান করা হবে।
ফিরতি টিকেট রি-ইস্যু করা সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন করে টিকিট বিক্রি শুরু করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.