লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪১৩ বাংলাদেশি

লেবানন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন আরও ৪১৩ বাংলাদেশি।
সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে তাদেরকে নিয়ে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
মঙ্গলবার ফ্লাইটটি দেশে পৌঁছার কথা রয়েছে।

এ সময় বৈরুতের বিমানবন্দরে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ বিমানে ফিরতে পেরে আটকেপড়া প্রবাসীরা বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.