ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

তিন আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান। মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সকল আন্তর্জাতিক গন্তব্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে। অপর দিকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি ও কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো । এছাড়া দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর ছাড়া অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।
কিন্তু অনুমতি দিলেও এখন লন্ডন ও দুবাই ছাড়া সকল রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।

বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।
মঙ্গলবার আরেক দফা সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করলো রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.