আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে নেপাল, যাচ্ছে না বাংলাদেশ বিমান

করোনাভাইরাসের কারণে নেপালের কাঠমান্ডুর ‘ত্রিভুবন’ আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ ছিল।
সম্প্রতি ত্রিভুবন বিমানবন্দরে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে নেপাল সরকার।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহসা কাঠমান্ডুতে ফ্লাইট চালু করছে না। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য দিয়েছেন।

এ প্রসঙ্গে তাহেরা খন্দকার বলেন, ত্রিভুবন বিমানবন্দর চালু হলেও আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাঠমান্ডুতে ফ্লাইট পরিচালনা করবে না।
এ ব্যাপারে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর অবধি বিমান বাংলাদেশ তাদের কলকাতা, দিল্লি, কুয়েত ও ম্যানচেস্টারে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে।

গত মার্চ থেকে করোনার প্রভাবে বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইটই বন্ধ হয়ে যায়। বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুরে বিমানের ফ্লাইট যাতায়াত করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.