কিছু দেশের জন্য প্রবেশ পথ খুলে দেওয়ার পরিকল্পনা থাইল্যান্ডের

করোনার কারণে বিপর্যস্ত পর্যটন খাত রক্ষায় কিছু দেশের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ডের পর্যটন সংস্থা।
যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কম, মূলত সেসব দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দিতে চাইছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড।
এক্ষেত্রে সংস্থাটি পর্যটকদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন শিথিল করতে চাইছে। খবর ব্লুমবার্গ।

ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের গভর্নর ইউথাসাক সুপাসোর্নকে উদ্ধৃত করে থাই ভাষার সংবাদপত্র খাওসোদ জানায়, ভ্রমণের উদ্দেশ্যে যেসব এশীয় পর্যটক সাধারণত দুই সপ্তাহের বেশি থাইল্যান্ডে অবস্থান করেন না, তাদের জন্য কোয়ারেন্টিন শিথিলের পরিকল্পনা করা হচ্ছে।
তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
একই সঙ্গে পরিকল্পনার আওতাভুক্ত সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.