রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ২৪ সেপ্টেম্বর

রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ২৪ সেপ্টেম্বর।

আগামী ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

করোনার কারণে গত মার্চ থেকে সৌদির সঙ্গে নিয়মিত প্লেন চলাচল বন্ধ থাকায় প্রবাসীদের দেশে আসা-যাওয়া করতেই এ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।

বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.